Mission & Vision

আমরা BOF পরিবারের লক্ষ্য ও উদ্দেশ্য

 

★ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করা
আমরা BOF পরিবার হিসেবে সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারকে একত্রিত করে একটি সুসংহত ও ঐক্যবদ্ধ সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করি।

★ সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাহায্য ও সহযোগিতা প্রাদান
BOF পরিবারের সকল সদস্যকে একে অপরের সহায়তা, পরামর্শ ও সহযোগিতার জন্য উৎসাহিত করা।

★ সদস্য ও পরিবারের জন্য একটি ফোরাম সৃষ্টি
BOF পরিবার একে অপরের সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।

★ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা
BOF পরিবার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করবে, যাতে সৃজনশীল এবং দায়িত্বশীল নাগরিক গঠনে সহায়তা হয়।

★ সদস্যদের পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলী বৃদ্ধি
BOF পরিবারের সদস্যদের পেশাগত যোগ্যতা, সামাজিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলী বিকাশে কার্যক্রম গ্রহণ করা হবে।

★ সৃজনশীল ও প্রগতিশীল নাগরিক গঠন
আমরা সামাজিক যোগাযোগ ও আধুনিক উন্নয়নের মাধ্যমে প্রগতিশীল ও দায়িত্বশীল নাগরিক গঠনে সক্রিয় ভূমিকা পালন করব।

★ শিক্ষা ও উন্নয়নে অবদান
BOF পরিবার দেশের শিক্ষা, বিদ্যালয় ও প্রণোদনামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়তা করবে।

★ অরাজনৈতিক ও নীতিমালা সম্মত কার্যক্রম
BOF পরিবার সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে তার সকল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত নীতিমালা মেনে চলবে।